Monday, 21 July 2014

অ - আর্বোভাইরাস

শিরোনামঃ অ
কথাঃ আসিফ আজগর রঞ্জন
কন্ঠঃ সুফি ম্যাভেরিক
ব্যান্ডঃ আর্বোভাইরাস
অ্যালবামঃ মন্তব্য নিষ্প্রয়োজন

সত্য যদি নিতে না পারো
তবে কেন জানতে চাও
সব সত্যের আছে অনেক মুখোশ
কোনটা নেবে বেছে নাও

এ যেন একই ঘরের একই দরজায়
অনেক পথের খোঁজ
জানালায় অনেক মানুষের মাঝে
নিজেকে দেখো রোজ
আমাদের এই চিরচেনা পৃথিবী
নিজেদের ভেতরের আরেক প্রতিচ্ছবি
কোনো কিছু নয় যে সাদা
কোনো কিছু নয় কালো
সব কিছুর মাঝে আছেআঁশটে কিছু আলো
সেই আলোতে তুমি খুঁজতে পারো
তোমার বিশ্বাস যা দেখার
সব গল্পের আছে অনেক শেষ
একটা তোমার একটা আমার
আমাদের এই চিরচেনা পৃথিবী
নিজেদের ভেতরের আরেক প্রতিচ্ছবি
যা দেখি যা বুঝি যা শুনি
যা অনুভবেসবই
সবই বদলে যাবে তোমার সাথে

No comments:

Post a Comment